গত মাসে হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাটি ভুয়া বা সাজানো নাটক ছিল বলে মনে করেন প্রতি চারজনে একজন মার্কিন নাগরিক। গতকাল সোমবার প্রকাশিত সংবাদমাধ্যমের নির্ভরযোগ্যতা যাচাইকারী প্রতিষ্ঠান ‘নিউজগার্ড’–এর এক জরিপে আমেরিকানদের এই সন্দেহের চিত্র ফুটে উঠেছে।
জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট দলের সমর্থকদের মধ্যে প্রতি তিনজনে একজন (প্রায় ৩৩ শতাংশ) মনে করেন, ওই নৈশভোজের ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে মঞ্চস্থ করা হয়েছিল। বিপরীতে রিপাবলিকানদের ক্ষেত্রে প্রতি আটজনে একজন (প্রায় ১২ শতাংশ) একই কথা বিশ্বাস করেন। বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই সন্দেহপ্রবণতা প্রবীণদের চেয়ে বেশি দেখা গেছে। খবর বিডিনিউজের।
গত মাসে ওয়াশিংটনের হিলটন হোটেলে ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’–এর বার্ষিক নৈশভোজে গুলির ঘটনা ঘটে।














