টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় (২০২৭–২০২৮) নির্বাচন উপলক্ষে মফিজুল ইসলাম রয়েলকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল এবং উপদেষ্টা খাইরুল ইসলাম কক্সি, মোহাম্মদ ইসমাইল ও আহমদ হোছাইন, সাধারণ সভা উদযাপন উপ–কমিটির আহ্বায়ক ও সমিতির সিনিয়র সহ–সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ, সমিতির সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ মুহাম্মদ তাজুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদের নেতৃবৃন্দসহ কার্যকরী পরিষদের সহ–সভাপতি মো. আলমগীর, মো. ফরিদুল ইসলাম ও মো. গোলাম নবী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহ–সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন ও এস.এস.এস. বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, মো. হারুনুর রশিদ, মো, ইব্রাহিম পারভেজ, মো, মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, হাফেজ তাজুল ইসলাম, মো. নাছির উদ্দিন, মামুনুর রশিদ, মোহাম্মদ জাবেদ ও মো. আবু ছালেক। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যান্সির
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুলিশের অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১