টইটংয়ে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হল মেধাবৃত্তি পরীক্ষা

আজাদী ডেস্ক | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কঙবাজারের পেকুয়া উপজেলার টইটংয়ে অনুষ্ঠিত হয়েছে ‘হাফেজ মাওলানা শফিকুর রহমান (রহ.) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬’। গত শুক্রবার বিকাল ৩টায় অধ্যক্ষ মাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুটি পৃথক কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বাঁশখালীর পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন, পটিয়া মনসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজ, বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার সাবেক সহ–সুপার মাওলানা মুহাম্মাদ আজিজুর রহমান, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ, ডা. নুরুল কবির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা হাসান শরীফ, মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা ও রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল মোস্তফা সিদ্দিকী, পটিয়া বড়লিয়া শাহ ছৈয়দ আব্দুস সালাম আউলিয়া (রহ.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নাছিরুল ইসলাম, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মগনামা শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জসিম উদ্দিন ফারুকী এবং লোহাগাড়া আস–সুন্নাহ তাহফীজুল কোরআন একাডেমির চেয়ারম্যান মাওলানা মাহমুদুল ইসলাম। পরীক্ষা পরিচালনা পর্ষদের সভাপতি হাফেজ মাওলানা মো. নোমানের নেতৃত্বে মেধাবৃত্তি পরীক্ষায় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ জিয়াউল হক শফিকী, কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন কেন্দ্র–১ এর সচিব মো. তাশফিকুর রহমান সিদ্দিকী, কেন্দ্র–২ এর সচিব আবু ওবাইদা এবং সহকারী কেন্দ্র–২ সচিব মিশকাতুর রহমান গালিব।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা আইডিয়াল স্কুলের সভা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার