ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় ‘অভিমানে আত্মহত্যা’ করেছেন স্বামী মো. রকিব (২৫)। গতকাল বিকাল ৩টায় নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মো. রকিব ওই এলাকার মৃত মো. আজমের পুত্র।
পরিবারের সদস্যরা জানান, দুই ভাই ও ১ বোনের মধ্যে রকিব সবার বড়। রকিবের সঙ্গে তার স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে গেলে অভিমান করে নিজ বাড়িতে গতকাল বিকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রকিব। তারা স্বামী–স্ত্রীর মধ্যে প্রায় সময় পারিবারিক নানা কারণে ঝগড়া হত। খবর পেয়ে সন্ধ্যায় চান্দগাঁও থানার এস আই তোফায়েল আহম্মেদ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের কারণে রকিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।












