নগরীর বিআইএ মিলনায়তনে গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী মহানগরীর মজলিসে শূরার প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া। বক্তব্য দেন, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, ড. আবু বকর রফিক, ড. মাওলানা সাইয়েদ আবু নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুছ, অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া বলেন, ইসলামী আন্দোলন কোনো ব্যক্তি বা দলের স্বার্থরক্ষার আন্দোলন নয়, এটি মানবতার মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আন্দোলন। এ আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে নিতে হলে কর্মীদের জ্ঞান, আমল, চরিত্র ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। এমন মানুষ তৈরি করতে হবে যাদেরকে দেখলে মানুষের তাকওয়া বৃদ্ধি পায়, আল্লাহর কথা স্মরণ হয় এবং মানুষের অন্তরে আস্থা সৃষ্টি হয়।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আল্লাহভীতি ও জবাবদিহিতার অনুভূতি ছাড়া প্রকৃত কল্যাণ সম্ভব নয়। প্রত্যেকে যেন আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে, সেই মানসিকতা গড়ে তুলতে হবে।
অধিবেশনে আরও উপস্থিত ছিলেন নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, মাহমুদুল আলম, ড. মাহবুবুর রহমান, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ নুরনবী, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












