জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদ, চট্টগ্রামের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুরের ইদ্রধনু শীর্ষক গিটার সন্ধ্যা গত ৬ নভেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন লায়ন জি, কে লালা, লে. কর্নেল আমির আরিফ, ড. রঞ্জিত কুমার চৌধুরী, প্রফেসর মাইনুল আহসান চৌধুরী। গিটার সন্ধ্যায় অংশগ্রহণ করেন শিল্পী বাবুল কান্তি দে, দোলন কানুনগো, অর্পণ বড়ুয়া, প্রলয় সাহা, তাপস বিশ্বাস তপু, সূচরিতা দাশ, শর্মিষ্ঠা চৌধুরী, আইনুন নাহার, বাপ্পী মজুমদার, রাজীব সেন শিমুল, মিটন বিশ্বাস, প্রবাল প্রবর নাথ, শুভ দে, শতাব্দী মজুমদার ইমু। সঞ্চালনায় ছিল বাচিকশিল্পী প্রবীর পাল। এতে শিল্পীরা তাদের চমৎকার পরিবেশনা উপহার দেয়। প্রেস বিজ্ঞপ্তি।












