বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) আজ ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল ৪ সেপ্টেম্বর ইউনিটের উদ্যোগে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস–চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর, এডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী, হাসপাতালের ইনচার্জ ও সিএমও ডা. নাজ সোহানী সুলতানা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, রক্ত কেন্দ্রের মোহাম্মদ জসিম উদ্দিন, যুব প্রধান সিরাজুল করিম হিরোসহ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সকল সেকশন প্রধান। সভায় ওজিএম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভাস্থল প্রস্তুতি, সদস্যদের উপস্থিতি ও রেজিস্ট্রেশন, সদস্যদের তথ্য যাচাই, আসন ব্যবস্থাপনা, সার্বিক শৃঙ্খলা এবং দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব বণ্টন বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












