জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব ৪ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে জেএম সেন হলে গত ২৩ নভেম্বর থেকে শুরু হয়। ১ম দিবসে ধর্মসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার। পরিষদের কার্যকরী সম্পাদক বিপ্লব দে পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন অধ্যক্ষ রবিশ্বরানন্দ পুরী মহারাজ। আশীর্বাদক ছিলেন অধ্যক্ষ উমেশ্বরানন্দ গিরি মহারাজ, ক্রিয়া ফর লিভিং (নিউজিল্যান্ড) এর ইউগী বিশ্বনাথ মহারাজ। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ বক্তা ছিলেন অধ্যাপক রূপন ধর ও উত্তম কুমার চক্রবর্তী, তারণ নিত্যানন্দ দাস, গৌরাঙ্গ দাস। স্বাগত বক্তব্য রাখেন লায়ন আর.কে. দাশ রুপু। বক্তব্য রাখেন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ,অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, ট্রাস্টি দীপক কুমার পালিত, বাবুল ঘোষ বাবুন, শংকর সেনগুপ্ত, রতন আচার্য্য, অ্যাড. নিখিল কুমার নাথ, উজ্জ্বল বরণ বিশ্বাস, জুয়েল চক্রবর্তী, শিমুল মুহুরী, সুজন দাশ, সুমন ঘোষ বাদশা। মহাশোভাযাত্রায় অংশগ্রহণকারী ১১৪টি সংগঠন, মঠ ও মন্দিরের প্রতিনিধিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সাংস্কৃতিক সম্পাদক কানু রাম দে’র পরিচালনায় ভক্তি সংগীতাঞ্জলীতে উপস্থিত ছিলেন বিদ্যালাল শীল, সুজয় কুমার দাশ, রবি শংকর আচার্য্য, প্রকৌশলী সুভাষ গুহ, সুভাষ চন্দ্র দাশ, বিপ্লব কুমার চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, কাজল কর, আশীষ চৌধুরী, সুজন দাশ, পিংকু ভট্টাচার্য্য, সুভাষ বিশ্বাস, লিটন কান্তি দত্ত, বিবেকানন্দ নাথ, দুলাল কান্তি মল্লিক, সম্পদ দে, ডা. বিজন কান্তি নাথ, রণতোষ মহাজন রানা, রাসেল চৌধুরী, বিপ্লব চৌধুরী বিলু, জীবন মিত্র রাজ, প্রবাল চৌধুরী, তূর্য্য রুদ্র, ঊষা আচার্য্য, রিংকু ভট্টাচার্য্য, মৌসুমী দাশ, অশ্রু চৌধুরী, রুপনা চৌধুরী প্রমুখ বক্তারা বলেন, সকল ধর্মের মূল বার্তা হচ্ছে মানুষকে সংযত ও নৈতিক জীবনের পথে পরিচালিত করা। সাম্য ও মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা ধারণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











