চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এর সার্বিক সহযোগিতায় এবং সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় জুলাই স্মৃতি ক্রীড়া উৎসব ২০২৬ সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে ক্রিকেট, ভলিবল ও কাবাডি কমিটি গঠন করা হয়। সাংগঠনিক কমিটির আহ্বায়ক আবুল হাশেম বক্কর ও সদস্য সচিব হাজী মো. সালাহ্ উদ্দীনের অনুমতিক্রমে ২৯ সদস্যের ক্রিকেট, ২১ সদস্যের ভলিবল ও কাবাডি কমিটি গঠন করা হয়েছে। আবদুল হান্নান আকবরকে চেয়ারম্যান এবং আবু সামা বিপ্লবকে সম্পাদক করে ক্রিকেট পরিচালনা কমিটি, আলী হাসান রাজুকে আহবায়ক ও মো. জাহেদ হোসেনকে সদস্য সচিব করে কাবাডি পরিচালনা কমিটি, মো. সাইফুল আলম খাঁনকে আহবায়ক এবং শামীম আহমেদকে সদস্য সচিব করে ভলিবল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এর আগে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান উপদেষ্টা এবং প্রধান পৃষ্ঠপোষক আবুল হাশেম বক্করকে আহবায়ক এবং হাজী সালাউদ্দিনকে সদস্য সচিব করে ৫৭ সদস্যের সাংগঠনিক কমিটি করা হয়।












