চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে জুলাই শহীদ দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে গণসমাবেশ নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ১৬ জুলাই ২০২৪ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেদিন রংপুর, চট্টগ্রাম ও ঢাকায় সংঘটিত সহিংসতায় আবু সাঈদ, ওয়াসিম আকরাম, ফয়সাল আহমদ শান্ত, ফারুক হোসেন, মো. শাহজাহান ও সবুজ আলীসহ নিহতদের আত্মত্যাগ আন্দোলনকে নতুন গতি দেয় এবং দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি করে। চট্টগ্রামের ১৬ জুলাই ছিল এক রক্তাক্ত অধ্যায়। মুরাদপুরে নিহতদের ঘটনায় জড়িতদের দ্রুত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের সমান রাষ্ট্রীয় মর্যাদা, যথাযথ স্বীকৃতি এবং তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সময়ের দাবি। জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সত্য উদঘাটন, নিরপেক্ষ বিচার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে দল–মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন, জামায়াতের মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ, জামায়াতের নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, জাগপা মহানগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, বাংলাদেশ লেবার পার্টির নগর সহ–সভাপতি মুজিবুর রহমান, খেলাফত মজলিসের নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়েদ রশিদ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, মোহাম্মদ আলী এবং জুলাই যোদ্ধা আবরার হাসান রিয়াদ। এছাড়া উপস্থিত ছিলেন শহীদ ফয়সাল আহমদ শান্তের পিতা জাকির হোসেন, শহীদ মাহবুবুল হাসানের বড় ভাই মাহমুদুল হাছান, নেজামে ইসলাম পার্টির নগরীর নায়েবে আমির মাওলানা মুমিনুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের মাহমুদ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, আবু হেনা মোস্তফা কামাল, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, ডবলমুরিং থানা আমির ফারুকে আযম, মোহাম্মদ ইলিয়াছ, আনিছুর রহমান চৌধুরী, ওয়াসি উদ্দিন চৌধুরী আনছারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












