জিয়ার দর্শন অনুসরণেই মিলবে শ্রমজীবী মানুষের অধিকার

শ্রমিক দলের সভায় এমপি সাঈদ নোমান

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। প্রধান অতিথি ছিলেন সাইদ আল নোমান এমপি। প্রধান বক্তা ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, শ ম জামাল, মোহাম্মদ ইদ্রিস মিয়া, শফিকুর রহমান, মোতালেব চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী আব্দুল বাতেন, মোহাম্মদ হারুন, গাজী আইয়ুব আলী, আনোয়ারুল আজিম সবুজ, ইব্রাহিম ফরাজী, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, হাসিবুর রহমান বিপ্লব, আজিজুদ্দিন মিন্টু, ডা. মহসিন খান, আব্দুল মান্নান, এফএম শহীদ ইকবাল প্রমুখ। প্রধান অতিথি সাইদ আল নোমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি সবসময় বিশ্বাস করতেন যে, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী, কৃষক ও মেহনতি মানুষ। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে জিয়াউর রহমানের দর্শন অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

প্রধান বক্তা আনোয়ার হোসেন বলেন, শহিদ জিয়াউর রহমান ছিলেন শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে একরামুল করিম বলেন, শহিদ জিয়া ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সভাপতির বক্তব্যে এ এম নাজিম উদ্দিন বলেন, শ্রমিকদের অধিকার, গণতন্ত্র এবং জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম এডুকেশন সোসাইটির নবগঠিত এডহক কমিটির সভা
পরবর্তী নিবন্ধসমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব