জিপের ইঞ্জিনে লুকানো ছিল ৬০ হাজার ইয়াবা

লোহাগাড়ায় দম্পতিসহ গ্রেপ্তার ৩

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় জিপ গাড়ির ইঞ্জিন থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বামীস্ত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গত রোববার রাতে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার দামকুড়া থানার হরিপুর বোলাবোনা এলাকার মো. আল মামুন (৪০), তার স্ত্রী ইসমাত জেরিন (৩৮) ও রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা এলাকার জিপচালক মোহাম্মদ আলী (৩০)

পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে চট্টগ্রামমুখী একটি জিপ গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির সামনে ইঞ্জিনের বাম পাশে বিশেষ কায়দায় রাখা ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ সময় গাড়িতে থাকা স্বামীস্ত্রী ও চালককে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত জিপ গাড়িটি। এছাড়া একই দিন আরও পৃথক ৩টি অভিযানে ৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। সোমবার (গতকাল) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচোখে মলম, তারপর শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাই