জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

| বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৩:২৯ অপরাহ্ণ

‘তথ্য গোপন করে’ মামলা করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। এ অর্থ আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসায় ব্যয় করতে হবে।

জিপিএইচ ইস্পাতের আবেদন খারিজ করে বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খবর বাংলানিউজের।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন র‍্যাবের হাতে গ্রেপ্তার