জাল মৃত্যুসনদে সম্পত্তি আত্মসাতের চেষ্টা, মামলার তদন্তে সিআইডি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলায় মূল মালিককে মৃত দেখিয়ে জাল মৃত্যুসনদ তৈরি এবং সেই কাগজ ব্যবহার করে সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালতে নালিশী মামলাটি করেন হাটহাজারী পৌরসভার ফটিকা এলাকার বাসিন্দা কানিজ ফাতেমা (কলি)। মামলার আসামিরা হলেন, নুরুল আলম ওরফে বাহাদুর, মো. নূর হোসেন, নূর আমিন, নূর আজিম, নূরুল আবছার, মোছা. আয়েশা খাতুন ও সালাহ উদ্দীন মানিক। বাদীর আইনজীবী আসাদুজ্জামান খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মূল মালিককে মৃত দেখিয়ে জাল মৃত্যুসনদ তৈরি এবং সেই কাগজ ব্যবহার করে সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনূরজাহান গ্রুপের ৪ জনের বিরুদ্ধে আটকাদেশ, গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ছাত্রদলের কার্যালয়ে পদবঞ্চিতদের তালা