জাতীয় পার্টি যেন কোনোভাবেই ভোটে না থাকে : আখতার

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় পার্টিকে ‘গণহত্যার দোসর’ আখ্যা দিয়ে দলটিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, স্বৈরাচারকে বৈধতা দিয়েছে। যে জাতীয় পার্টির ব্যাকআপে আওয়ামী লীগ বাংলাদেশের হাজারো মানুষকে খুন করতে পেরেছে; গণহত্যার দোসর যে জাতীয় পার্টি, সে জাতীয় পার্টি যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। খবর বিডিনিউজের।

মনোনয়ন যাচাইবাছাইয়ে প্রশাসন ‘কিছু কিছু ক্ষেত্রে’ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ তুলে আখতার বলেন, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এমন দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, যারা হয়ত এমন অপরাধের সঙ্গে যুক্ত আছেন, যেটা কোনোভাবেই মনোনয়ন বৈধ হওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে না। তারপরেও তাদের মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। পক্ষান্তরে এমন অভিযোগ, যেটা হয়তো এই সময়ের প্রেক্ষাপটে কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো অভিযোগ হতে পারে না, সেই অভিযোগেও অনেকের মনোনয়ন কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট