চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন আয়োজিত ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত ৮৮ টি খেলা নিষ্পত্তি হয়েছে। সর্বশেষ গত ১৭ আগষ্ট আরো ১২ টি খেলা অনুষ্ঠত হয়। এসব খেলায় চিটাগাং ক্লাব লিঃ (সিসিএল) ‘বি’ দল ৩–০ গেমে বেইজ বিলিয়ার্ডসকে,ঢাকা বোট ক্লাব ৩–০ গেমে ব্র্যাক এন্ড বল (বিএনবি)কে, দি ক্লাব হাউস চিটাগাং ৩–১ গেমে চিটাগাং বিলিয়ার্ডকে, ঢাকা ক্লাব ৩–১ গেমে বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমিকে, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ৩–১ গেমে ক্যাথলিক ক্লাব চট্টগ্রামকে, আরেফিন্স এ্যারিনা ৩–০ গেমে বাংলাদেশ ক্লাব লিঃকে, সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোন ৩–০ গেমে নারায়নগঞ্জ ক্লাব লিঃকে, আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টার ৩–০ গেমে চিটাগাং সিনিয়র্স ক্লাবকে, গুলশান ক্লাব ৩–১ গেমে কুমিল্লা ক্লাবকে, স্পোর্টস এক্স বিলিয়ার্ডস ৩–১ গেমে চিটাগাং ক্লাব লিঃ (সিসিএল) ‘এ’ দলকে, নাস বিলিয়ার্ডস একাডেমি ৩–০ গেমে বনানী ক্লাবকে হারায়। জিমিস বোওলিং এন্ড বিলিয়ার্ডস ৩–১ গেমে জয়লাভ করে।












