জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংগঠনের সহ–সভাপতি অলিউল্লাহর সভাপতিত্বে বিভাগীয় শ্রমিকলের সদস্য রবিউল ইসলামের সঞ্চালনায় ঘাটফরহাদবেগস্থ অস্থায়ী কার্যালয় থেকে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর ঘাটফরহাদবেগ থেকে শুরু হয়ে বিখিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মজুমদার। প্রধান বক্তা ছিলেন বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সহ–সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্মসম্পাদক মো. জহুর আলম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ আলমগীর পারভেজ, মো. সুজন, মো. রনি প্রমুখ। এই সময় নেতৃবৃন্দ বলেন, দেশের দ্রব্যমূল্য উর্দ্ধগতি, পরিবার–পরিজন নিয়ে জীবন যাপন করার জন্য মজুরিসহ বিভিন্ন বিষয়ে ৭ দফা দাবি মালিকদের কাছে উপস্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











