জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

| বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৪৫ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। খবর বাসসের।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬ ও ০২–৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২–২২৩৩৮৩৩৯৭ ও ০২–৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীরা বিদেশ থেকে ফিরলেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে
পরবর্তী নিবন্ধদ্বি-পাক্ষিক বাণিজ্য দুই বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় তুরস্ক