জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটির সাথে মহিলা উপ-পরিষদের মতবিনিময় সভা

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী মহিলা উপপরিষদের সাথে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা গত ২০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা দিপ্তী দাশ। রিংকু ভট্টাচার্য্যের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন আর.কে. দাশ রুপু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি লায়ন তপন কান্তি দাশ, সহসভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, বাবুল ঘোষ বাবুন, সুজয় কুমার দাশ, কার্যকরী সম্পাদক বিপ্লব দে পার্থ। মহিলা উপপরিষদের পক্ষে বক্তব্য রাখেন উষা আচার্য্য, রাজশ্রী মজুমদার চৌধুরী, মৌসুমী চৌধুরী, মৌসুমী দাশ, ঝর্ণা নন্দী, অশ্রু চৌধুরী, অধ্যাপিকা অপর্ণা বিশ্বাস, রাধা রানী চৌধুরী, রূপা চৌধুরী, সীমা দাশ, বীথি বিশ্বাস, পাপড়ি কারন ঘোষ, বৃষ্টি বৈদ্য, অনিতা ঘোষ, শীলা চৌধুরী, তৃষা চৌধুরী, প্রতিমা তালুকদার, রূপা দত্ত, তুলসী দাশ, শিল্পী তালুকদার, তরু গুহ, শিল্পী রানী দেবী, পান্না ধর, শিপ্রা ধর, মিতু রায়, পুতুল দাশ জয়া, দিপ্তী দাশ দিপা, রুপালী দে, সীমা রানী দেব প্রমুখ। সভায় আসন্ন জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট মহিলা উপপরিষদ গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর এনায়েতপুরে ব্রজধাম স্মৃতি সংসদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধশিক্ষা বিস্তারে মুক্তিযোদ্ধা ডা. শেখ আলী আহমদের অবদান স্মরণীয় হয়ে থাকবে