সমাজসেবক, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা ডা. শেখ আলী আহমদের স্মরণসভা গত বুধবার নগরীর জে. বটতলী বায়তুল হামদ হাশেমী শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ডাঃ শেখ আলী আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ মুহাম্মদ জালাল উদ্দীন আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও দোয়া মোনাজাত করেন বায়েজিদ আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল (এম.এ) মাদরাসার মুহাদ্দিস আল্লামা ইদরীস আনসারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা ডা. শেখ আলী আহমদ গোটা জিন্দেগী মানবিক কার্মকাণ্ডে ও দ্বীনের পথে কাটিয়েছেন। দেশ, সমাজ ও শিক্ষা বিস্তারে তাঁর অবদান সবসময় মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতি আব্দুল আজিজ রজভী, আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, মাওলানা আইয়ুব আলী আনোয়ারী, মাওলানা কাযী আবুল এহছান হাশেমী, মাওলানা সৈয়দ হাবিবউল্লাহ চিশতি আশরাফী, মাওলানা হাফেজ মনির আহমদ, মাওলানা হাফেজ নাছির উদ্দীন আনোয়ারী, হাফেজ মাওলানা শেখ জামাল উদ্দিন, মাওলানা হুমায়ুন পারভেজ আনোয়ারী, মাওলানা মোতাহের হোসাইন আনোয়ারী, মাওলানা হাফেজ ফরিদুল আলম আনোয়ারী, মাওলানা সৈয়দ নুর বাঙ্গালী, মাওলানা আব্দুল মান্নান আনোয়ারী, মাওলানা হাফেজ রাশেদুল আলম, শেখ মুহাম্মদ মঈন উদ্দিন হাসান শাফী, শেখ মুহাম্মদ মুসলেহ্ উদ্দিন শাদী, শেখ ফাতেমা জান্নাত তাসনীম। প্রেস বিজ্ঞপ্তি।












