আবার যদি জন্ম হয়,
তবে যেন পাখিই হই।
জাত– ধর্মের যাঁতাকলে,
আর যেন বাঁধা না রই।
নিজের ভাষায় বলবো কথা,
মনের সুখে গাইবো গান ;
উড়ে উড়ে, ঘুরে ঘুরে,
প্রকৃতি প্রেমে ভরবে প্রাণ।
মানুষ নাকি শ্রেষ্ঠ জীব!
তার তুলনাই নাই!
আসলে তাদের লম্বা জিভ,
খেয়েও খেতে চায়।
হিংসা–লোভেই শ্রেষ্ঠ তারা,
নষ্ট ভাবনায় দিন যায়,
মানুষ হওয়ার নেইকো তাড়া,
পরের সুখটা গিলে খায়।
তাইতো আমি পাখিই হবো,
এই ইচ্ছেটা পূর্ণ হোক,
পরজনমে মিটিয়ে নেবো,
এই জনমের সকল শোক।







