ছাত্রলীগ নেতা মহিম স্মরণে র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদ মহিম উদ্দীনের ১৭তম শাহাদাত বাষির্কী উপলক্ষে গতকাল সোমবার ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি র‌্যালি, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ওমরগনিএমইএস কলেজ ছাত্রলীগ দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত।
পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি সুশৃঙ্খল র‌্যালি সহকারে শুরু করা হয়। এরপরে নগরীর গরীবুল্লাহ শাহ মাজারে কবর প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেন ওমরগনিএমইএস কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন কলেজ ছাত্রলীগ
নেতৃবৃন্দ।
এতে কলেজ অধ্যক্ষ আনম সরওয়ার আলম, উপাধ্যক্ষ এম রেজাউল করিম চৌধুরী, কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীন, আব্দুর রাজ্জাক, নাজমুস সাকিব, শওকত আলম জাকারিয়া দস্তগীর, ইয়াছিন আরাফাত কচি, খোরশেদ আলম মানিক, আশরাফুল আলম টিটু, এম এ হালিম মিতু, ওয়াহিদুল আলম, জাহেদ হোসেন, সৈয়দ আনিসুর রহমান, কামরুল ইসলাম রাসেল, হাসান আলী, তোফায়েল আহমেদ মামুন, সাইদুর রহমান শাকিল, জাহেদ ইসলাম মো. আশিকুন নবী, আব্দুল্লাহ আল নোমান, সুলতান মোহাম্মদ ফয়সাল, মো. সালাউদ্দীন, ইমাম উদ্দিন নয়ন, মো. আনসারুল্লাহ সৌরভ, মো. কামরুজ্জামান শাকিল, মো. শাকিল,আজিম উদ্দিন তালুকদার,শফিকুল ইসলাম শাকিল,কাজী মাহমুদুল হাসান রনি, মো. নূরুন নবী সাহেদ, মো. ইমরান হোসাইন, শাহাদাত হোসেন হীরা,ইমাম হোসেন ইমন, মো. আজিজ,আবদুল হাকিম ফয়সাল, নুর উদ্দীন তুফান, আবু সাঈদ মুন্না, মো. সালাউদ্দীন কাদের আরজু, আওরাজ ভূইয়া রনক, মো. জাহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ার ৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের প্রার্থীতা বাতিল
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগং মেট্রোপলিটনের ডায়াবেটিক সচেতনতা প্রোগ্রাম