চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে কর্ণফুলী কালারপোল সেমিফাইনালে

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে কর্ণফুলী উপজেলা কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাময় খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে বিদেশী খেলোয়াড় দাউদার ফ্রি কিক থেকে প্রথম গোলের দেখা পায় কর্ণফুলী কালারপোল ()। দ্বিতীয়ার্ধে প্রায় ৭০ মিনিটের মাথায় সতীর্থ খেলোয়াড়ের পাস থেকে বল পেয়ে শটে গোল করেন কালারপোলের খেলোয়াড় জাফর ইকবাল। এতে ২০ ববধানে এগিয়ে যাওয়া কালারপোল মোহামেডানের স্বপ্ন ভেঙ্গে দেয়। এ খেলায় ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন কালারপোলের গাম্বিয়ান খেলোয়াড় দাউদা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে সীতাকুন্ড তোফাজ্জল আহমদ একাডেমি বনাম পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির মধ্যেকার প্রতিদ্বন্ধিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কেউ গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে সীতাকুন্ড তোফাজ্জল আহমদ একাডেমি ৩১ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে। এ খেলায় ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন বিজয়ী দলের গোলরক্ষক রাইসুল ইসলাম। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মো. হাসেম চৌধুরী মেম্বার। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা হাসান পারভেজ শামীম, আহবায়ক ইদ্রিস চৌধুরী অপু, যুগ্ম সচিব আজিজুল হক, সদস্য শাকিল, জাহাঙ্গীর, মফিজ, জাবেদ, সায়েম, রাশেদ,বাবু, মিনহাজ, শহিদ, বিজয়, নওশাদ, হাবিব, মিসবাহ।

পূর্ববর্তী নিবন্ধবিসিএলে ইনিংস ব্যবধানে জিতল পূর্বাঞ্চল
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগের ফাইনালে হাটহাজারী ও মোহাম্মদনগর