চোরাবালি

হেলাল চৌধুরী | সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

শরীরের ভাঁজে মন থাকে না

শরীর তো চোরাবালি।

তুমি আঁধারের মাঝে খুঁজে পেতে চাও

হৃদয়পুরের গলি।

তুমি চোখের তারায় স্বপ্ন খোঁজো

বুকে মরুর তৃষ্ণা নিয়ে।

মনপাখি কভু যায় কী পোষা,

শরীরের খাঁচা দিয়ে!

তুমি শরীরের মোহে পথ ভুলে হাঁটো

মন পড়ে থাকে অনাদরে।

মনের বেসাতি হয় না শরীরে

মন তো মনের তরে।

মনের মানুষ পাও যদি কখনো

তারে মনের খাঁচাতে রেখো।

আদর দিও, ভালোবাসা দিও

তারে শয়নে স্বপনে দেখো।

শরীর, সেতো মরীচিকা শুধু

মনটাই আসল ধন।

মনের মানুষ সুজন হলেই

পূর্ণ হয় জীবন।

পূর্ববর্তী নিবন্ধআমি বাংলার, বাংলা আমার
পরবর্তী নিবন্ধঅন্যের আলোয় কেন জ্বলে ওঠে হিংসার আগুন