কাপ্তাইয়ে চিপসের প্যাকেটে করে ইয়াবা পাচারের সময় শাহাবুদ্দিন হোসেন শাওন নামে এক যুবককে আটক করেছে বিজিবি। কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪১ বিজিবি নিয়ন্ত্রিত স্পিলওয়ে ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, শাহাবুদ্দিন হোসেন শাওন নামে এক যুবক একটি চিপসের প্যাকেটে করে ইয়াবা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে তল্লাশি করে বিজিবি। এ সময় তার হাতে থাকা চিপসের প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










