ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নগরীর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা পাথরঘাটায় মশক নিধনে ওষুধ ছিটানো, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চাটগাঁইয়্যা নওজোয়ান।
গতকাল বুধবার আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।
সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসানের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে অতিথি ছিলেন পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি ও সংগঠনের উপদেষ্টা গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন তাহের মিয়া, ইলিয়াছ ইলু, আনোয়ার হায়দার রাজিন, শহিদুল হক চৌধুরী, মনজুর আলম, হাসান উসমান গনি লিটন, আবুল কালাম, মাহবুবুর রহমান সাগর, ওমর আলী রনি, আফরোজা সুলতানা শিউলি, আশিকুল আলম আশিক, মো, আক্তার হোসেন, লায়ন হাজী মোহাম্মদ ইসমাইল।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কাজী এনামুল হক, প্রবাল বড়ুয়া, মিম চৌধুরী, মোস্তফা কামাল, লুপর্না মুতসুদ্দি, শ্রাবন্তি শুক্লা, রুপনা দাশ, সোনিয়া দাশ, রুমেন চৌধুরী, গোলামুর রহমান রোমেল ও ঈশাবিন রহমান ফারাবি।
কর্মসূচির অংশ হিসেবে এলাকায় মশক নিধনে ওষুধ ছিটানো, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি, বাড়ির আশপাশ এবং পানি জমে থাকতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলার লক্ষ্যে চাটগাঁইয়্যা নওজোয়ান ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।











