চাটগাঁইয়্যা নওজোয়ানের অভিষেক ও দশম বর্ষপূর্তি উৎসব আজ

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চাটগাঁইয়্যা নওজোয়ানের নতুন কমিটির অভিষেক ও দশম বর্ষপূর্তি অনুষ্ঠান আজ বিকেল ৩টায় ক্লাব ফোর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বার্ষিক স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেজবানসহ চট্টগ্রামের ৮ জন গুণীকে সন্মাননা প্রদান করা হবে। আয়োজনে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন করবেন মোহাম্মদ আবু সফিয়ান এমপি। উল্লেখ্য, চাটগাঁইয়্যা নওজোয়ান গত দশ বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বিশেষ করে করোনাকালীন সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন, ঈদ উপহার বিতরণ, সমাজে পিছিয়েপড়া জনগোষ্ঠীদের সহযোগিতা করাসহ নানামুখী কাজের মাধ্যমে। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক সংঘে নান্দনিক পূজামণ্ডপ উদ্বোধন
পরবর্তী নিবন্ধশিক্ষার মানোন্নয়ন ও জাতীয়করণের দাবিতে আনোয়ারায় সভা