দেশের যাতায়াত ব্যবস্থা সুগম করার লক্ষ্যে ট্রেনের ভূমিকা অন্যতম। কিন্তু এই সুন্দর সেবা কখনো বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ কিছু বকাটে ছেলে রেল লাইনের পার্শবর্তী স্থান থেকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করছে নিয়মিত। কয়েকদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের দরুন এক যুবকের চোখ নষ্ট হয়ে পড়ে। কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় সমপ্রতি আবার পাথর নিক্ষেপে এক যুবকের চোখের নিচ অংশের হাড় ভেঙে যায়। চোখের দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা মোটেও নেই বলে জানিয়েছেন চিকিৎসক। এভাবে চলতে থাকলে যাত্রীদের যাতায়াত হুমকির সম্মুখিন হয়ে পড়বে। সাধারণত ট্রেন জার্নি আনন্দের হয়ে থাকে। তাই সাধারণত সবাই বাহিরের দৃশ্য দেখে যাত্রা করে আনন্দের সাথে। হঠাৎ এভাবে পাথর ছোড়া হলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায।
অতএব, ট্রেন যাত্রীদের নিরাপদ সেবা প্রদানে এবং পাথর নিক্ষেপ বন্ধে যথাযত কার্যকরি পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ প্রকাশ করছি।
আবদুর রশিদ
শিক্ষক,
উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি
সাতকানিয়া, চট্টগ্রাম।









