পাইলট হাউজ ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু আইসিইউ বিভাগের জন্য দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অনুদান প্রদান করা হয়। গত ১৮ আগস্ট ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান মেডিকেল যন্ত্রপাতিসমূহ চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিনের নিকট হস্তান্তর করেন। চমেক হাসপাতালের পরিচালক বলেন, যন্ত্রপাতি শিশু আইসিইউ বিভাগে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসাসেবায়, বিশেষ করে হাম আক্রান্ত শিশু রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।











