চমকস কাবাডি কমিটির সভা

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার কাবাডি কমিটির এক সভা গত ৯ নভেম্বর সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে কমিটির ভাইস–চেয়ারম্যান মো. ইবাদুল হক লুলুর সভাপতিত্বে এবং সম্পাদক মো. হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রথম কাবাডি টুর্নামেন্ট শীঘ্রই শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে বক্তব্য রাখেন মহানগর ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক মো. তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, মোহাম্মদ ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ মো. নওশাদ আলম চৌধুরী, নির্বাহী সদস্য মো. সেকান্দর কবির, মাহবুব উল আলম মুকুল, মনোরঞ্জন সাহা, মনোতষ ঘোষ, রাকিব মাহামুদ, কমিটির ভাইস–চেয়ারম্যান শাহ্‌ জালাল উদ্দিন, মো. সাইফুল আলম খান, মো. মুশফিকুর রহমান আরমান, মজিবুর রহমান, আশরাফ হোসেন মুক্তার, সদস্য, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, এম এ মুসা বাবলু,সাইফুল্লাহ চৌধুরী,আমাতুল খায়ের সেতু, মো. নাসির, মো. জহির,আবসার উদ্দিন, মাহাবুব আলম রাজীব, সাজেদুল আলম মিল্টন,এম এ আউয়াল, মো. মোশারফ হোসেন, মো. আব্বাস,আইনুল কবির জিতু,জনি দাশ, টিটন বিশ্বাংগ্রী, রোকসানা বেগম, মো. মেহেদী হাসান রুবেল, ইয়াসিন আরাফাত, মারিয়া মিজান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশ্রমশক্তির উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সাথে কাজ করবে চেম্বার
পরবর্তী নিবন্ধলাহোর কালান্দার্সের উপদেষ্টা বুলবুল