চব্বিশ গণ অভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসবে মহিলাদের ভলিবল ইভেন্টে চসিক একাদশ ২–০ সেটে হালিশহর লাকি ক্লাবকে এবং গোসাইলডাঙা যুবক গোষ্ঠী ২–১ সেটে কল্লোল সংঘ গ্রীণকে পরাজিত করে ফাইনালে উঠেছে। পুরুষ ভলিবল ইভেন্টে শতদল জুনিয়র ২–০ সেটে ইয়ং ষ্টার ব্লু কে, চসিক একাদশ ২–০ সেটে উল্লাস ক্লাবকে, রাফা ক্লাব ২–১ সেটে চট্টগ্রাম আবাহনী লিমিটেড জুনিয়রকে, মাদারবাড়ি উদয়ন সংঘ ২–১ সেটে এফ এম সি স্পোর্টস ক্লাবকে, চসিক একাদশ ২–০ ইয়ং স্টার ব্লু কে, উল্লাস ক্লাব ২–০ সেটে শতদল জুনিয়রকে, মাদারবাড়ি উদয়ন সংঘ ২–১ সেটে চট্টগ্রাম আবাহনী লিমিটেড জুনিয়রকে, রাফা ক্লাব ২–০ এফ এম সি স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে। ১২ মে বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম জেলা ষ্টেডিয়াম প্রথম সেমিফাইনালে চসিক একাদশ বনাম রাফা ক্লাব, দ্বিতীয় সেমিফাইনালে মাদার বাড়ি উদয়ন সংঘ বনাম উল্লাস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। কাবাডিতে কর্ণফুলী ক্লাব ২৮–২৫ পয়েন্ট কল্লোল সংঘকে,এস এ ফ্যামেলী ৬১–১৩ পয়েন্ট শতদল জুনিয়রকে, মাদারবাড়ি উদয়ন সংঘ ৫৩–২৯ পয়েন্ট কে এম স্পোর্টস ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে।











