চবি ২৬ ব্যাচের ৮ম মিলনমেলার লোগো ও অফিস উদ্বোধন

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬ তম ব্যাচের ৮ম মিলনমেলার লোগো উন্মোচন ও অফিস উদ্বোধন অনুষ্ঠান গতকাল শনিবার বিকেল পাঁচটায় নগরীর সিজেকেএস মার্কেটে অনুষ্ঠিত হয়। মিলনমেলার আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালন করেন সদস্য সচিব নুর কুতুবুল আলম।

কেক কেটে লোগো উন্মোচন করেন ৪র্থ মিলনমেলার আহ্বায়ক আনোয়ারুল আজিম জাহিন ও সদস্য সচিব নাছির উদ্দিন। অফিস উদ্বোধন করেন ৭ম মিলনমেলার আহ্বায়ক মোহাম্মদ মোরশেদুল আলম, ৮ম মিলনমেলার ট্রেজারার জান মোহাম্মদ সাইফুল্লাহ এবং সমন্বয়ক মো. মনছুরুল হক লিটন। উপস্থিত ছিলেন ব্যাচের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৮ম মিলনমেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। এতে ব্যাচের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির স্মরণসভা
পরবর্তী নিবন্ধসম্মিলিত আবৃত্তি জোটের ‘বরিষ ধরা মাঝে’