চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উৎসব আগামী ১৮ নভেম্বর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উৎসবকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় চবি ব্যাচ–৩১ ক্লাব লিমিটেড, এপোলো শপিং সেন্টার (৩য় তলা), কাজীর দেউড়ি, চট্টগ্রামে প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচ এবং বিভাগভিত্তিক প্রতিনিধিদের সাথে চবি হীরকজয়ন্তী আয়োজক কমিটির মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।
সভায় উপস্থিত থাকবেন চবি উপাচার্য ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান, উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। এদিকে হীরকজয়ন্তী উৎসবে অংশগ্রহণে অনলাইনে অ্যালামনাইদের রেজিস্ট্রেশন কার্যক্রম গত ৩০ অক্টোবর শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের সর্বশেষ সময়সীমা ১২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটি। রেজিস্ট্রেশন লিংক : https://cu60.cu.ac.bd । গতকাল বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও হীরকজয়ন্তী কমিটির সদস্য সচিব মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












