চবি কৃষি উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

আজকের বৃক্ষরোপণ আগামীর জলবায়ু সুরক্ষা’ এ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল বৃহস্পতিবার জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমি) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন এবং উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন কৃষি উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক প্রফেসর ড. জহুরুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিক থেকে সমাজকে বাঁচাতে হবে
পরবর্তী নিবন্ধঅভিবাসীদের জনশক্তিতে রূপান্তরিত করতে হলে তাঁদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে