চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে একদিনের ক্লাস ও দুইদিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ক্লাস ও পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। পরেরদিন ১৯ নভেম্বর পূর্বনির্ধারিত সব পরীক্ষাসমূহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৮ নভেম্বর চবির ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া হীরকজয়ন্তীতে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করবেন নগর বাউল জেমস।










