চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার (উপ–উপাচার্য (একাডেমিক) দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। সভায় দিবসের সার্বিক কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত উপ–কমিটির সদস্যবৃন্দ সুচিন্তিত মতামত এবং সিদ্ধান্তে গ্রহণে পরামর্শ প্রদান করেন। গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন এবং চাকসু কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার মো. হারুন রশিদ এবং উপ–কমিটির আহ্বায়ক ও সদস্য অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি












