চবিতে কটেজ ব্যবস্থাপনায় প্রশাসনের সম্পৃক্ততা জরুরি

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সমস্যা একটি দীর্ঘদিনের দুর্ভোগ। বিশ্ববিদ্যালয়টির অবস্থান শহর থেকে দূরে প্রত্যন্ত গ্রামে হওয়ায় এই আবাসন সংকট আরও তীব্র হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের অবস্থান করার মতো মেস ও কটেজ থাকলেও সেগুলোর পরিচালনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর সম্পৃক্ততার অভাবে মেসকটেজগুলোতে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে উঠছে না। উল্লেখ্য, অবস্থা দৃষ্টে মনে হয়, বিদ্যমান কটেজ মালিক সমিতি শুধু কটেজ মালিকদের স্বার্থ রক্ষা করার জন্যই প্রতিষ্ঠা লাভ করেছে। ফলে কটেজ মালিক সমিতির দায়িত্বশীল ভূমিকার অভাবে মেসকটেজগুলোর ব্যবস্থাপনায় মালিকদের উদাসীনতাও লক্ষণীয়। কটেজগুলোতে নিরাপদ পানি সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং চলাচলের পর্যাপ্ত জায়গা সংকুলান থাকার শর্ত বিবেচনা ব্যতিতই কটেজ মালিকপক্ষ নির্বিচারে সকল কটেজকে সমিতিতে অন্তর্ভুক্ত করছে। এতে কটেজগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে মালিকদের দায়িত্ববোধ হ্রাস পেয়েছে। ফলস্বরূপ, কটেজে অবস্থানকারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে এবং লেখাপড়ায় অস্বাস্থ্যকর পরিবেশের বিরূপ প্রভাব পড়ছে।

এ অবস্থার সমাধানকল্পে মেস ও কটেজগুলোর পরিচালনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর সম্পৃক্ততা জরুরি।

মো. দ্বীন ইসলাম

শিক্ষার্থী,

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধশার্ল বোদলেয়ার : আধুনিক কবিতার জনক
পরবর্তী নিবন্ধশুধু আজকের জন্য বাঁচো