চন্দনাইশ পৌরসভার হারলা নয়াহাট এলাকায় সমপ্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারে আল–হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের পক্ষ থেকে ঢেউটিন, হাঁড়ি–পাতিল, বিছানাপত্র, বেড–বালিশ প্রদান করা হয়। গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, সমাজসেবক আনোয়ার ইসলাম কোম্পানি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সভাপতি কাজী মাওলানা আবু তালেব, সাধারণ সম্পাদক মাজার হেলাল, জাফর আহমদ কোম্পানি, আল–হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, কাজী এহসানুল হক, তৈয়বুর রহমান রাসেল, মুফিজুর রহমান, মিজানুর রহমান, মুহাম্মদ শাহজাহান, আবদুল কাদের জুয়েল, আব্দুর রহিম সওদাগর, হাফেজ মুহাম্মদ ইদ্রিস, মাওলানা মোহাম্মদ আলী, সেলিম উদ্দিন চৌধুরী, গোলাম ইয়াসিন, জাকের সওদাগর, বদিউল আলম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যে কোনো দুর্যোগমুহুর্তে সাধারণ মানুষের পাশে থাকা প্রত্যেকেরই সামাজিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাধ্যমত দাঁড়িয়েছি। সকল ধনাঢ্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান বক্তারা।












