কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন কুমার শীলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল দাশ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী। প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত, খুলশী থানা পূজা পরিষদের সভাপতি দেবাশীষ মজুমদার, বায়েজিদ থানা পূজা পরিষদের সভাপতি উজ্জ্বল দেওয়ানজী, আকবর শাহ থানার সাধারণ সম্পাদক এন্টন দাশ। আঞ্চলিক কমিটি থেকে বক্তব্য রাখেন পরিমল দত্ত, মনোজিত দাশ বর্মন, দিলীপ প্রসাদ দাস, প্রবীর দাস, সুমন মজুমদার, নারায়ন চৌধুরী, কানু বিকাশ মল্লিক, উজ্জ্বল চক্রবর্ত্তী। আরো উপস্থিত ছিলেন পরিষদ কর্মকর্তা মিনা চৌধুরী, জয়দেব চক্রবর্ত্তী, নিউটন দত্ত, সজল দে, কপিল দাশগুপ্ত, স্নেহাশীষ তালুকদার মিশু, সঞ্জয় দেবনাথ, জয় রায়, বিজয় সরকার, রুবেল দে, নয়ন শীল, বাপ্পু সুশীল, জয় দাশ, অর্চক সিকদার, শিমন চৌধুরী, শুভজিৎ ভট্টাচার্য্য শুভ্র প্রমুখ। এছাড়াও সভায় কোতোয়ালী থানাধীন ৮৭টি আঞ্চলিক কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












