চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত ৪ জুন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় কাতার বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে পিএইচডি ডিগ্রিতে প্রথম স্থান অর্জনকারী চট্টগ্রামের কৃতী সন্তান ড.হোছাইন মো. নাঈমুল হক, স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মুহাম্মদ আবু তালেব, এনামুল হক, আবদুল মান্নান, আহম্মদ আবদুল হালিম, মোহাম্মদ জাহেদুল ইসলামসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস কাতারের রাষ্ট্রদূত মো. হযরত আলী খান।
সংগঠনের সভাপতি ইসমাঈল মুনসুরের সভাপতিত্বে ও মো. মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন, আবু সাঈদ, শরিফুল হক সাজু, শাহাজান সাজু, নুরুল কবির চৌধুরী, মাওলানা জমির উদ্দীন, কাজী ফারুক পেয়ারু, আমির সোহেল, ফয়সাল রানা, প্রকৌশলী আমানত হোসেন। উপস্থিত ছিলেন মোরশেদ নাজিম উদ্দীন ভূইয়া চৌধুরী, এরশাদুল আলম, নুর মোস্তফা, মাইনুল করিম, রুনা আকতার, জিন্নাত আরা বেগম, মো. দিদারুল আলম, ইকবাল হোসেন খোকন, নাছের সিদ্দিকী, জোহরা নুর রুমা, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সায়িম, হাফেজ ওমর, আজগর আলী, মোহাম্মদ ফারুক, নাজমুন নাহার, রিনা আকতার, এনায়েত, মো. ইদ্রিস, শাহেদুর রহমান, মো. সাইফুল্লা, এরশাদ, প্রকৌশলী সাজ্জাদ, ইমরান খান, প্রকৌশলী মাহামুদ, রাশেদ মামুন প্রমুখ। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












