চট্টগ্রাম সংগীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

| সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশ মিউজিক বোর্ডের অধীনে চূড়ান্ত পরীক্ষায় চট্টগ্রাম সংগীত একাডেমির উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সাথে পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে এই আয়োজনে মিউজিক বোর্ডের পরীক্ষায় সারা দেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রী, সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষক–শিক্ষিকারা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম সংগীত একাডেমির উপদেষ্টা সাংবাদিক দেবদুলাল ভৌমিক, গীতিকার মাসুম খান, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের, এস আর টেঙ বিডির পরিচালক ‎পুলিন পাল, ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশ মিউজিক বোর্ডের সভাপতি সাংবাদিক ঝুলন দত্ত, ঐকতান সাংস্কৃতিক পরিবারের সভাপতি তড়িৎ দাশ প্রমুখ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সংগীত একাডেমির অধ্যক্ষ ও ধ্রুবর সাধারণ সম্পাদক স্বরূপ দেব নাথ।

অনুষ্ঠানে অপু বড়ুয়া মিথিলা, তুষার শর্মা, সতেজ দাশ, তনুশ্রী দেবী ঐশী, প্রান্ত নাথ, অয়ন্তিকা দে, ত্রিদেব নাথ আর্য, শ্রীমন্তী দেবী, সুভার্থী বড়ুয়া, রীতিকা পাল, স্বস্তিকা দেবী মিথিল, পারমিতা দাশ ইচ্ছে, দেবরূপ দেব নাথ সারূপ্য, ওমরুপ দেব নাথ সানন্দ, পূজা শর্ম, অহনা রায়, সুইটি রানী দেবী, অনামিকা দেবী অলি, মেরী প্রভা দেবী, পিউ ঘোষ, শ্রাবন্তী দেবী, রশ্মি বড়ুয়া, অপূর্ব দেব নাথ ও স্বরূপ দেব নাথ সংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন রিতিকা পাল ও প্রান্তি দে। একক আবৃত্তি করেন ফারুক তাহের। সঞ্চালনায় ছিলেন রিপা দাশ ও শ্রাবন্তী দেবী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিসিআইসি’র চেয়ারম্যান পদে মো. বাবুল মিঞার যোগদান
পরবর্তী নিবন্ধবেতার টেলিভিশন শিল্পী সংস্থার জরুরি সভা