চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের ৪র্থ বার্ষিক সম্মেলন

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আয়োজিত ৪র্থ বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নগরীর দি পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অফথ্যালমিক সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) এর প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমান।

সম্মেলনে দি ফাইভ মিনিট চ্যালেঞ্জ; গ্লুকোমা : ডিটেক্ট আর্লি, গো বিওন্ড প্রেসার; ফ্রম আইডিয়া টু পাবলিকেশন : হাউ টু রাইট সাইয়েন্টিফিক পেপার?; রেটিনা : ডিটেক্ট আর্লি, ট্রিট প্রেসাসলি; লাইভ ফ্যাকো : সি, থিংক, ডিসাইড; ক্যাটারেক্ট এন্ড রিফ্রাকটিভ সার্জারি : বিওন্ড রুটিন; মিসসেলেনিয়াস টু মিনিংফুল : নিউরো এন্ড অকুলোপ্লাস্টি বিষয় নিয়ে মোট ৭টি সেশনে বিশেষজ্ঞগণ তাদের অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করেন।

এতে লাইভ সার্জারি করেন চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ আলতাফ উদ্দিন খান, সিনিয়র কনসালটেন্ট ডা. মোছাম্মৎ আফরোজা আক্তার, কনসালটেন্ট ডা. কথক দাশ। প্রেজেন্টেশন সহকারে দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করেন দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. জেসমিন আহমেদ, ডা. নিয়াজ আব্দুর রহমান, ডা. সৈয়দ মেহবুব উল কাদির, ডা. শ্যামল কুমার সরকার। বিদেশি প্রতিনিধি হিসেবে অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন ভারত থেকে ডা. প্রসান্না ভেংকেটেশ রমেশ, ডা. শৈল ভাসাবাদা, ডা. ভার্ধামান কানকারিয়া, ডা. দীপক মেগুর এবং যুক্তরাজ্য থেকে ডা. ইউসেফ আহমেদ হাজেম হেলমি। বিদেশি প্রতিনিধিরা সম্মেলনে আগত দেশের চক্ষু বিশেষজ্ঞদের মাঝে তাদের চক্ষু চিকিৎসা পেশার বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত প্রদান করেন।

সম্মেলনে প্যানালিস্ট হিসেবে ডা. মাহবুবুর রহমান চৌধুরী, ডা. এম. মজুমদার, ডা. মো. জয়নাল আবেদীন, প্রফেসর ডা. তনুজা তানজিন, প্রফেসর ডা. এম এ রাকিব, ডা. এম এ ওয়াহেদ, ডা. এম এ করিম, ডা. গোলাম মোস্তফা চৌধুরী শামীম, ডা. তনিমা রায়, ডা. মো. মঈনুল হক সেশনের বিভিন্ন বিষয়ের উপর তাদের অভিজ্ঞতা ও অভিমত শেয়ার করেন। সেশনের শেষে সম্মেলনের প্রধান অতিথি ডা. মো. তৌহিদুর রহমান তরুণ অফথ্যালমোলোজিস্টদের অংশগ্রহণে ‘দি ফাইভ মিনিট চ্যালেঞ্জ’ সেশনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত এবং এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন একাডেমিক পরিচালক প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, সম্মেলনের কনভেনর ডা. মোহাম্মদ আলতাফ উদ্দীন খান ও মেম্বার সেক্রেটারি ডা. শেখ মোহাম্মদ মুরাদ। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসপাতালের উপ–পরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা, অপারেশন্স ব্যবস্থাপক রুবি পিনেরো এবং উপ–ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এম. আমজাদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির উপাচার্যকে পাবলিক হেলথ কালচারাল ক্লাবের সম্মাননা
পরবর্তী নিবন্ধমাটির নিচে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী