চট্টগ্রাম রেঞ্জের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৪জন গ্রেপ্তার

বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৬২ হাজার ৯৩২ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একইসময়ে ৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৩৭টি মামলা করা হয়েছে। অভিযানে ৬২ হাজার ৯৩২ পিস ইয়াবা, ৩৪ কেজি ৩১৪ গ্রাম গাঁজা, ৭২ বোতল বিদেশি মদ, ১০ লিটার চোলাই মদ, তিন বোতল বিয়ার, ২৫ বোতল স্কাফ সিরাপ এবং ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এছাড়া গ্রেপ্তার ৫২৪ জনের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানামূলে ১১২ জন এবং সাজা পরোয়ানামূলে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৩৮ জনকে। তাদের মধ্যে নিয়মিত ও অন্যান্য মামলায় ৫১ জন মাদককারবারি, দুজন মাদক বহনকারী এবং ১৩৬ জন মাদকসেবী রয়েছেন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে দেশে আরও ৬ মৃত্যু