আসন্ন বাফুফে অনূর্ধ্ব – ১৫ চ্যাম্পিয়নশিপ ২০২৬–২৭ এ অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা ফুটবল দলের ম্যানেজার মনোনীত হয়েছেন ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার মুজিবুল আলম চৌধুরী। সমপ্রতি চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) এর কার্যকরী কমিটির সভায় এই মনোনয়ন দেওয়া হয়। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ–সভাপতি নজরুল ইসলাম লেদু, সদস্য মাহমুদুল আলম মাহবুব, আবু সৈয়দ মাহমুদ, কাজী জসিম উদ্দিন, মো. সরওয়ার আলম মনি, জসিম আহমেদ, সাইফুল আলম খান, হারুন উর রশীদ।









