শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আগামী ২৩ মে। গতকাল চেম্বারের দ্বি–বার্ষিক নির্বাচনের এই তারিখ ঘোষণা করে চেম্বারের নির্বাচন বোর্ড।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান চট্টগ্রামের স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি–বার্ষিক নির্বাচনে অর্ডিনারী ও এসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক পদে ভোট গ্রহণ কার্যক্রম আগামী ২৩ মে শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হবে। চেম্বারের যুগ্মসচিব নুরুল আবসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে যে, নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।













