সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার কামাল উল আলম গতকাল সোমবার চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ব্যারিস্টার কামালের সহধর্মিণী, কর্নেল মোহাম্মদ ইকবাল প্রমুখ।
এসময় তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান ফাউন্ডেশনের ট্রেজারার ইঞ্জিনিয়ার আলী আহমেদ, প্রচার ও তথ্য সম্পাদক ওয়াহিদ মালেক, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মতিউর রহমান, কর্নেল মোহাম্মদ ইকবাল এবং জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. কামালুর রহমান। অতিথিদের সিকেএফ–এর ইতিহাস, কার্যক্রম, ডায়ালাইসিস সেবা, তহবিল ও জনহিতকর উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়, যার মধ্যে রয়েছে–দাতা, যাকাত সংগ্রহ এবং হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মতো প্রতিষ্ঠান। তাঁরা হাসপাতালের প্রথম ও দ্বিতীয় তলার ডায়ালাইসিস ইউনিট এবং মডুলার ওটি সুবিধা পরিদর্শন করেন। ব্যারিস্টার কামাল উল আলম সিকেএফ’র মানবিক সেবা ও সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ এবং তাঁর টিমের নিবেদিত জনহিতকর কার্যক্রমের প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।










