চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে গতকাল আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মুত্যু হয়েছে ৫৬ জনের।

এছাড়া হামের উপসর্গ নিয়ে গতকাল আরো ৫২ শিশু সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে নগরীর ৪৬ জন এবং উপজেলার রয়েছে ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১১ হাজার ৮১২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৪৬৫ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৪৭ জন। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৮৩৭ জনের। অন্যদিকে নিশ্চিত হামে মারা গেছে তিনজন। গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৬৫৩ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধদুই হাত বাঁধা, গলায় ফাঁস, গাছ থেকে চালকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধরমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক