চট্টগ্রামে সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর–এর ব্যবহার সমপ্রসারণ ও নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করতে এক বর্ণাঢ্য র্যালি, ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মুসা খাঁন, জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. ফোরকান। সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খোন্দকার মাজহারুল কবির।
অনুষ্ঠানে একটি আকর্ষণীয় মেলার আয়োজন করা হয়। এতে সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার গ্রাহকবৃন্দ তাদের উৎপাদিত নানা ধরনের পণ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানে শতাধিক গ্রহকের মাঝে বাংলা কিউআর বিতরণ করা হয়।












