চট্টগ্রামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

দেশব্যাপী গতকাল শনিবার থেকে শুরু হয়েছে শিশুকিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর কার্যক্রম। কেন্দ্রীয়ভাবে সিলেট জেলা স্টেডিয়ামে বিকালে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ কর্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। আনুষ্ঠানিক উদ্বোধনের পর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন (এমপি)। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার এক অনন্য উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম। ১২১৪ বছর বয়সী শিশুকিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস২০২৬’ এর মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে এটি তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতারএই জনপ্রিয় ৮টি ইভেন্টে অংশগ্রহন করছে কিশোরকিশোররা।

অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, এরশাদ উল্লাহ (এমপি) ও আবু সুফিয়ান (এমপি), অতিরিক্ত কমিশনার রাজস্ব, চট্টগ্রাম বিভাগ, শারমিন জাহান, নগর বিএনপির সাবেক সাধারণ সস্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম বিভাগীয় বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মো. সালাউদ্দীন, জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম আবদুল বারী ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সিজেকেএস কাউন্সিলর, অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপপরিচালক, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গোলাম মঈনউদ্দিন হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের পর গতকাল শিশুকিশোরদের নিয়ে খেলা শুরু হয়। তবে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে খেলা সংক্ষিপ্ত করা হয়। কিশোর ফুটবল খেলায় পাহাড়তলীকে টাইব্রেকারে হারিয়ে কোতোয়ালী জয়লাভ করে। কিশোরীদের ফুটবলে কোতোয়ালীকে হারিয়ে পাহাড়তলী জয়লাভ করে। কাবাডির কিশোর ইভেন্টে কোতোয়ালীকে হারিয়ে কর্ণফুলী জয়লাভ করে এবং কিশোরী ইভেন্টে কর্ণফুলীকে হারিয়ে কোতোয়ালী জয়লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে রাঙানো মামুনুলের বিদায়ী ম্যাচ
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজ জেতা হলো না লিটনদের