চট্টগ্রামে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের প্রস্তুতি

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা, চট্টগ্রামের আন্তর্জাতিক কেরাত সম্মেলন সফল করার লক্ষ্যে গত ২২ নভেম্বর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে প্রস্তুতিমূলক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী মাওলানা মুহাম্মাদ আব্দুল হান্নান জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাদা আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, অর্থায়ন, ব্যবস্থাপনা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত দায়িত্বশীলবৃন্দ ও সংশ্লিষ্ট সুধীজনের মতামত, মূল্যবান পরামর্শ ও আন্তরিক সহযোগিতার ভিত্তিতে প্রস্তাবনাসমূহ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ–অর্থ উপকমিটি গঠন, বাজেট ও অর্থায়নের উৎস নির্ধারণ, সার্বিক পর্যবেক্ষক কমিটি গঠন, নিয়মিত ও সক্রিয় কার্যকরী কমিটি গঠন, হেফজখানা নির্বাচন ও হাফেজ ক্বারী মনোনয়ন, হাফেজদের তেলাওয়াতের সুযোগ ও সম্মাননা প্রদান, ওস্তাদদের সম্মাননা প্রদান, বিশিষ্ট ক্বারীদের সম্মাননা প্রদান, স্মারক ম্যাগাজিন প্রকাশ, পৃষ্ঠপোষক ও উপদেষ্টা কমিটি গঠন ও বিবিধ কার্যক্রম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটোকাই ও কিশোর গ্যাং ভাড়া করে নাশকতা চালানোর অপচেষ্টা চলছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী ও ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ